বিমানে ইন্টার্ন নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৮: ১০
মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় যেসব কাগজপত্র লাগবে, সেগুলো আগে থেকেই গুছিয়ে রাখুনছবি: আশরাফুল আলম
বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) উৎপাদন শাখায় ইন্টার্ন নিয়োগের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ১৫ অক্টোবর বুধবার বেলা দুইটায় কুর্মিটোলার বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৪৯ জন। তাঁদের মধ্যে ১২ জনের মৌখিক পরীক্ষা ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
পিএসসিতে নতুন সদস্য নিয়োগ, সদস্যসংখ্যা ১৯
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০২: ৩৫
পিএসসির লোগো
সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আরও ১ জন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। গতকাল সোমবার (১৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি কর্তৃক এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতা বলে রাষ্ট্রপতি এই কর্মকর্তাকে সদস্য পদে নিয়োগ করেছেন। পিএসসির নতুন সদস্য হলেন-এ কে এম আফতাব হোসেন প্রামাণিক।সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে তার দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাঁদের ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত তাঁরা সরকারি কর্মকমিশনের সদস্য পদে বহাল থাকবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। বর্তমানে পিএসসির সদস্যসংখ্যা ১৮। এই নিয়োগের ফলে পিএসসির সদস্যসংখ্যা ১৯ এ দাঁড়াল।